স্ত্রীকে কু প্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে খুনের আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল উত্তর দিনাজপুর জেলা আদালত। বৃহস্পতিবার জেলা আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানান, রায়গঞ্জ থানার পোয়ালতোর এলাকার এই ঘটনা। আসামীর নাম অজিত মন্ডল, বাড়ি রায়গঞ্জের পোয়ালতোরে। অভিযোগ গত ২০১৯ সালের ১৬ই নভেম্বর অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশী গৃহবধুকে কু প্রস্তাব দেয়। তার প্রতিবাদ করায় ওই গৃহবধুর স্বামী চিত্তরঞ্জন বর্মনকে আসামী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।