রায়গঞ্জ: রায়গঞ্জ পৌরসভায় রদবদল,ভেঙ্গে গেল প্রশাসক মন্ডলী,পৌরসভায় প্রশাসক হিসেবে একক দায়িত্ব দেওয়া হলো সন্দীপ বিশ্বাসকে
রায়গঞ্জ পৌরসভার প্রশাসনে ফের বড় পরিবর্তন। ভেঙে দেওয়া হয়েছে পুরো প্রশাসক মণ্ডলীকে। নতুন সার্কুলার অনুযায়ী, একক প্রশাসক হিসেবে দায়িত্বে থাকছেন সন্দীপ বিশ্বাস। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির স্বাক্ষরিত নির্দেশ প্রকাশ্যে আসতেই জেলায় শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। সূত্রের খবর, আগের প্রশাসক মণ্ডলীর কাজকর্মে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের মতে, এই রদবদল আগামী পৌর নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।