স্মৃতি চ্যারিটেবিল ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে এক মানবিক বনভোজন কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শুধুমাত্র বনভোজনই নয়, সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।