দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহনের দ্বিতীয় দিনে এজলাসে সরকারি কৌঁসুলি ও বিরোধী পক্ষের আইনজীবী নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়লেন। অভিযুক্ত ছাত্র ওয়াসিফ আলির আইনজীবী শেখর কুন্ডু সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে সোমবার বিকেল পাঁচটায় বলেন ‘আসানসোল কোর্ট হলে আপনাকে আদালত থেকে বের করে দিতাম।’ পাল্টা বিভাস শেখর কুন্ডুকে উদ্দেশ্য করে বলেন ‘আপনি কতবড় গুন্ডা। আদালত থেকে বের করে দেবেন। আগামীকাল আসানসোল কোর্ট যাব। বের করে দেবেন।