আউশগ্রামের ছোড়ায় রাধাগোবিন্দের মন্দিরে শুক্রবার হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ করতাল হাতে নাম সংকীর্ত্তনে মাতেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। তিনি নিজের হাতে এদিন সেখানে খিঁচুড়ি ভোগ বিতরণ করেন। জানা গিয়েছে, সেখানে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে অন্নকূটের আয়োজন করা হয়। সেই উপলক্ষ্যে উৎসব প্রাঙ্গণে অগনিত মানুষকে এদিন সেখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়।