ইন্দপুর ব্লকজুড়ে বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে দিন-রাত SIR ক্যাম্প চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। বুথভিত্তিক BLA-2 ও কর্মীরা ভোটারদের পাশে থেকে তথ্য যাচাই করছেন। এই উদ্যোগ পর্যালোচনায় ব্রাজরাজপুর অঞ্চলের বুথগুলিতে পরিদর্শন করে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ব্লক সভাপতি রেজাউল খান। দলের দাবি, বিজেপির বাংলা-বিরোধী চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।