মঙ্গলকোটের পুরাতনহাট এলাকা থেকে উদ্ধার হওয়া ১০টি তাজা বোমা শুক্রবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ নিষ্ক্রিয় করল CID-র বোম স্কোয়ার্ড। আর এই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতনহাট এলাকার অজয় নদের তীরে একটি প্লাস্টিকের জারে ওইসমস্ত বোমাগুলি এদিন সকালে স্থানীয়দের নজরে আসে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ।