খড়্গপুরে সিপিআইএমের বাংলা বাচাও যাত্রা কর্মসূচির সমর্থনে মিছিল। আজ বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ খড়গপুর শহরে মহা মিছিল করে বাম সংগঠন। এদিন খড়গপুর শহরের ঝাপেটাপুর ঈগল হাউস থেকে খড়গপুর মহকুমা হাসপাতাল পর্যন্ত এই মিছিল দীর্ঘ পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন একাধিক বাম। এদিনের মিছিল সিপিআইএম খড়গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে।