মেদিনীপুর: ঘন কুয়াশায় বাস দুর্ঘটনা শালবনিতে, আহত যাত্রা দলের বেশ কয়েকজন, নিয়ে আসা হলো মেদিনীপুর হাসপাতালে
ঘন কুয়াশার মধ্য দিয়ে বাসে করে জাতীয় সড়ক ধরে দুর্গাপুর থেকে শালবনী হয়ে নয়াগ্রাম যাচ্ছিলেন যাত্রা দলের সদস্যরা। পথেই ঘটে বিপত্তি। শালবনির গোদাপিয়াশাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাস। ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কম থাকায় বাসটি সজরে গিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের পাশে থাকা একটি গাছে। দুর্ঘটনার জেরে আহত হন বেশ কয়েকজন। এদিন বেলা প্রায় এগারোটা নাগাদ আহতদের উদ্ধার করে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।