কুমড়া অঞ্চল গণতান্ত্রিক মহাজোটের উদ্যোগে বান্দোয়ান থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের জাসসপুর গ্রামে অনুষ্ঠিত হলো শান্তি মিছিল ও পথসভা। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে এই মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই মিছিলে উদ্যোগ বলে জানা যায়। উপস্থিত ছিলেন কুমড়া অঞ্চল মহাজোট সংগঠনের সভাপতি অনিল হাঁসদা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।