রবিবার বিকেলে শালবনির পীড়াকাটার রাধাকান্তপুরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ডঃ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এরপর চা চক্রে অংশগ্রহণ করেন এবং গ্রামবাসীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলেন ও তাদের সুখ-দুঃখের কথা শোনেন।