হাতির আক্রমণে আহত বাকলা স্কুলডাঙ্গা এলাকার বাসিন্দা রবেন্দ্র দেবনাথের বাড়িতে গিয়ে দেখা করলেন মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মনোতোষ দেবনাথ সহ তৃণমূলের বিভিন্ন সমর্থকগণ।এমনটাই জানা গেছে শনিবার রাত ন'টা নাগাদ। গত শুক্রবার সকালে বাড়ির পাশেই নদী থেকে উঠার সময় একটি হাতির মুখোমুখি হয়ে পড়েন তিনি। কপাল জোরে বেঁচে গেছেন তিনি তবে হাতি দুটি লাথি মেরেছে তাকে।তৎক্ষণাৎ জখম অবস্থায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য