বোলপুর-শ্রীনিকেতন: ১৫ ডিসেম্বর থেকে শুরু পৌষমেলার স্টল বুকিং, গত বছরের ব্যবসায়ীদের অগ্রাধিকার, প্রস্তুতি নিয়ে উচ্চস্তরের বৈঠক সম্পন্ন
১৫ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলার স্টল বুকিং প্রক্রিয়া। আজ ১১ ই ডিসেম্বর আনুমানিক সকাল ১১ টা নাগাদ বিশ্বভারতী, শান্তিনিকেতন ট্রাস্ট, জেলা পুলিশ প্রশাসন কে নিয়ে বৈঠক করার পর জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।আগামী ২৩ শে ডিসেম্বর থেকে এ বছর ছয় দিনের শান্তিনিকেতন পৌষ মেলা। বৃহস্পতিবার পৌষ মেলাকে সামনে রেখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বৈঠক করলেন। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হ