বাংলাদেশের মৌলবাদী হিংসা রুখতে পথে ৬০-এর তরুণ: জাতীয় পতাকা কাঁধে মধ্যমগ্রাম থেকে বনগাঁ পদযাত্রা মদনমোহনের কাঁধে ভারতের জাতীয় পতাকা, পিঠে ঝোলানো ব্যাগ আর তাতে সাঁটানো একটি বিশেষ আরজি— ‘বাংলাদেশের মৌলবাদী হিংসা বন্ধ হোক, দুই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এক হও’। এই শান্তির বার্তা নিয়ে ষাট ছুঁইছুঁই বয়সেও রাজপথে নেমেছেন মধ্যমগ্রামের বাসিন্দা মদনমোহন। লক্ষ্য, মধ্যমগ্রাম থেকে সীমান্ত শহর বনগাঁ পর্যন্ত পায়ে হেঁটে মানুষের মধ্যে সম্প্রীতির চেতনা জাগিয়ে তোলা। প্র