মানুষের হাতে সময় রয়েছে, কিন্তু কাজ নেই। তাই তাদের লুঠ করা হচ্ছে। আর এসবের বিরুদ্ধে লড়াই করতে সকলকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়ে গেলেন বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখার্জ্জী। শুক্রবার সিটুর ১২তম রাজ্য সম্মেলনের প্রাক্কালে বর্ধমানের দেওয়ানদিঘীতে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মীনাক্ষী। তিনি এদিন বলেন, জাতির নামে, ধর্মের নামে ভাগাভাগি হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এখন একজোট হওয়াটাই বেআইনী। তৃণমূল সরকার উন্নয়নের পাঁচালীতে মিছে কথা বলছে।