বৃহস্পতিবার সন্ধ্যার পর রাত আটটা নাগাদ তিনটি দল ছুট হাতি জঙ্গল থেকে বেরিয়ে হাজির হলো মেদিনীপুর সদর সংলগ্ন শুশনিবাড়ি এলাকায়। মাঠের ফসলের হচ্ছে জানতে পেরে এলাকার লোকজন ও হুলা পার্টির সদস্যরা প্রস্তুত হয়। দীর্ঘ চেষ্টা করে হাতিগুলিকে জঙ্গলে ঢোকাতে সক্ষম হয়েছেন তারা। তবে বেশ কিছুটা ফসলের ক্ষতি হয়েছে।