বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ ৪ ঠা ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ল এক অভূতপূর্ব ঘটনায়। অভিযোগ, চিকিৎসাধীন এক রোগী এখনও জীবিত এবং তাঁর চিকিৎসা নিয়মমাফিক চললেও, কিছু দুষ্কৃতী রোগীর ‘আত্মীয়’ সেজে হাসপাতালে ঢুকে মিথ্যা গুজব ছড়ায়— “রোগী মারা গিয়েছে, অথচ হাসপাতাল লুকোচ্ছে!”। এই মিথ্যা অভিযোগকে পুঁজি করে তারা হাসপাতালের চিকিৎসা পরিষেবায় বাধা দেওয়ার পাশাপাশি ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ