খড়্গপুরে পালিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এই বিশেষ দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন খড়্গপুরে। নবজীবন দিব্যাং সমিতির উদ্যোগে খড়্গপুরে আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের। আজ বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর শহরের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার সহ অন্যান্যরা।