শিলদাতে ভোট রক্ষা শিবির। বিনপুর 2 ব্লকের শিলদাতে শিলদা অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষথেকে ভোটারদের সহায়তায় এই বিশেষ শিবিরের আয়োজন বলে জানা যায়। মঙ্গলবার সকাল থেকে রাত আনুমানিক ৮ টা পর্যন্ত চলে এই শিবির। এলাকার ভোটারদের সহায়তায় বাংলার ভোট রক্ষা নামের এই শিবির থেকে ভোটারদের ফর্ম পূরণ সহ একাধিক সহায়তা দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন শিলদা অঞ্চল তৃনমূলের সভাপতি কমল শীট, সহসভাপতি মানস মন্ডল সহ অন্যান্যরা