বিধায়কের উপস্থিতিতে পাড়ায় পাড়ায় উন্নয়নের সংলাপ কর্মসূচি করা হলো কলেশ্বরে। আজ দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কলেশ্বর অঞ্চলের বিভিন্ন বুথের বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালীর বই বিতরণ করলেন বিধায়ক, এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বাড়ি গিয়ে বিশেষ আলোচনা সারলেন ময়ূরেশ্বর দুই ও এক নম্বর ব্লক এলাকার একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা।