বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবর্তন যাত্রা কর্মসূচি। এই কর্মসূচি উপলক্ষে বিভিন্ন মোড়ে মোড়ে করা হয় পথসভা। সেরকমই মানবাজার-১ ব্লকের পুনরু ও পায়রাচালীতে করা হলো পথ সভা।শুক্রবার বিকেল ৩ টা নাগাদ এই পথসভা গুলি শুরু হয়।পুনরু গ্রামে মিছিল করা হয়।উপস্থিত ছিলেন জেলা বিজেপির জেনারেল সেক্রেটারি ময়না মুর্মু,জেলা এসটি মোর্চার সাধারণ সম্পাদক শম্ভু ওরাং, মানবাজার-৪ নং মন্ডল সভাপতি বিকাশ মাহাতো সহ দলীয় কর্মীরা।