মঙ্গলকোট: মঙ্গলকোটের মাহার্তুবায় রাতের অন্ধকারে আচমকা অগ্নিকাণ্ড, ভষ্মীভূত চারচাকা গাড়ি, নষ্ট প্রচুর ধান
আচমকা রাতের অন্ধকারে বিকট শব্দে কেঁপে উঠলো গ্রাম। আগুনে ভষ্মীভূত হয়ে গেল একটি চারচাকা গাড়ি। আর সেই অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলের পাশে থাকা একটি ধানের গোলাতেও আগুন লেগে যায়। মঙ্গলকোটের মাহার্তুবা গ্রামে বৃহস্পতিবার ভোররাতে এমন ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা বালতি ও পাম্প দিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন। অবশেষে ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে পুড়ে যায় গাড়িটি এবং নষ্ট হয় প্রচুর ধান।