সিউড়ি ১: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস ও প্রতারণা, সিউড়িতে চাঞ্চল্য,অভিযুক্তকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
বিবাহিত হওয়ার সত্ত্বেও এক মহিলার কাছে সেই বিষয়টি গোপন করে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং আর্থিক প্রতারণার অভিযোগে আজ ৩০ শে ডিসেম্বর মঙ্গলবার বেলার দিকে এক ব্যক্তিকে সিউড়ি আদালতে তোলা হয়। অভিযোগ, অভিযুক্ত ঐ মহিলাকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়ে তার কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা নেন। পরবর্তীতে ওই মহিলা জানতে পারেন অভিযুক্ত ওর আগে থেকেই বিয়ে রয়েছে। বিষয়টি জানার পর তিনি সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপর