প্রবল শীতে জুবুথুবু রায়গঞ্জ শহর, গ্রামাঞ্চলে শীতের দাপট আরও বেশী বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাত সোয়া দশটায় শহরের চেনা রাস্তাগুলো দেখে সময় নিয়ে ভুল করবেন সাধারণ মানুষ। মনে হচ্ছে গভীর রাত ১ টা অথবা তারও বেশী সময় হবে। গত কয়েকদিন ধরেই রায়গঞ্জের সর্বনিম্ম তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করছে। সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি ছুলেও তা দিনের মাত্র ঘন্টা খানেকের জন্য পাওয়া যাচ্ছে বলেই আবহাওয়া দফতর সুত্রে জানা গেছে।