খড়্গপুরেও শুরু হয়েছে জগধাত্রী পূজোর উদ্বোধন পর্ব। প্রতিবছর খড়্গপুরে বহু পুজো কমিটির তরফে আয়োজিত হয় জগদ্ধাত্রী পুজো। তাদের মধ্যেই অন্যতম খড়্গপুরের আমরাজ্যোতি ক্লাবের জগদ্ধাত্রী পুজো। আজ বুধবার রাত্রি প্রায় দশটা নাগাদ খড়গপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় আমরাজ্যোতি ক্লাবের জগদ্ধাত্রী পূজোর উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের প্রাক্তন পৌর প্রধান প্রদীপ সরকার এবং বর্তমান পৌর প্রধান কল্যাণী ঘোষসহ অন্যান্যরা।