খড়গপুর শহরের ইন্দা বয়েজ স্কুলের ৮০ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা অভিনেতা ডক্টর হিরণ্ময় চট্টোপাধ্যায়। পড়ুয়াদের উৎসাহিত করতে সদ্য প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের মায়াবিনী গান নিজের গলায় গাইলেন বিধায়ক। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মাধ্যমে।