কোতোয়ালি থানার অন্তর্গত কালিরহাট এলাকায় চাঞ্চল্য ছড়াল এক বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধারকে ঘিরে। এলাকাবাসীরা সাপটিকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এলাকার সাপ-প্রেমী রাজেশ।স্থানীয় সূত্রে জানা যায়, সাপটি হঠাৎই বাড়িঘরের আশপাশে দেখা দিলে মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে রাজেশ দক্ষতার সঙ্গে চন্দ্রবোড়া সাপটিকে আটক করেন।