ছট পুজোর আগে শেষ রবিবার রায়গঞ্জের বন্দর হাটে ভিড় উপচে পড়ল ক্রেতাদের। সকাল থেকেই পুজোর সামগ্রী কেনার হিড়িক চোখে পড়ে। পুণ্যার্থীদের অভিযোগ, ফল, নারকেল, বাঁশের তৈরি কুলো-ডালার দাম বেড়েছে আগের বছরের তুলনায়। তবে দাম বাড়লেও কেনাকাটায় ভাটা নেই। বিক্রেতারা জানিয়েছেন, দূরদূরান্ত থেকে এসে ছট উপলক্ষ্যে বাঁশের জিনিস বিক্রি করছেন তারা। বাজারে আখ, মুলোসহ নানা পুজো সামগ্রী বিক্রি হয়েছে জোরকদমে। সব মিলিয়ে উৎসবের আবহে সরগরম রায়গঞ্জের বাজার।