ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতিকে ধরে তাদের ছক ভেস্তে দিল কালনা জিআরপি। ধৃতরা হল শাহিদ শেখ, স্বরূপ পাণ্ডে, শুভজিৎ বিশ্বাস। এদের বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড়, কালনা ও হুগলী জেলার মগরা থানা এলাকায়।জিআরপি সূত্রে জানা গিয়েছে, কালনার তালতলা এলাকার কাছে কাটোয়া-ব্যাণ্ডেল রেললাইনের ধারে গত সোমবার গভীর রাতে সাত-আটজনের একটি দুষ্কৃতি দল জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে কালনা জিআরপি সেখানে অভিযান চালায়। ঘটনায় তিনজন ধরা পড়ে।