আগামী ১১ ই ডিসেম্বর নদীয়ার কৃষ্ণনগরে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর গভারমেন্ট কলেজের মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। তাই রবিবার সভাস্থল পরিদর্শন করলেন নদীয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা, চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকদেব ব্রহ্ম, জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও পুলিশ সুপার।