কুমারগ্রাম বিধানসভার শামুকতলায় দমকল কেন্দ্র স্থাপন করা হবে আলিপুরদুয়ারে সংবাদমাধ্যমে প্রতিনিধিদের সামনে বৃহস্পতিবার রাতে এমনটাই জানিয়েছেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দীর্ঘদিনের সমস্যার সমাধান হল শামুকতলা বাসীর।