কাঠালপুলি গৌরীয় মঠে চুরির ঘটনার কিনারা করলো চাকদা পুলিশ,প্রেসমিট করলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার। সূত্রের খবর, গত 30 তারিখ চাকদা কাঠালপুলি গৌরীয় মঠের পক্ষ থেকে চাকদা থানায় মঠে চুরির অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে প্রথমে তাহেরপুর থেকে 1 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় কিছু গহনা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ওই চুরির ঘটনায় বাকিদের সন্ধান পায় পুলিশ ও পরে তাদের গ্রেফতার করে চুরি যাওয়া গহনা উদ্ধার করে।