শান্তিপুর: ফুলিয়া সবুজপল্লীতে বাইক লরি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলো লড়ি, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ
ফুলিয়া সবুজপল্লীতে বাইক লরি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলো লড়ি, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রাতে আনুমানিক 10 টা 15 মিনিট নাগাদ ফুলিয়া সবুজ পল্লী এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হন ওই বাইক চালক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। আহত বাইক চালককে নিয়ে যাওয়া হয় হাসপাতলে। দুর্ঘটনাগ্রস্থ গাড়ী দুটি আটক করেছে পুলিশ।