বর্ধমানের উৎসব ময়দানে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার ৩৮ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আর সেই সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ মঙ্গলকোটের শিমুলিয়া ও কৃষ্ণবাটি এলাকায় মিছিল করল সিপিআইএম। ফসলের সহায়ক মূল্য, কৃষি ঋণ মুকুব করা, মাসিক ১০ হাজার টাকা কৃষি পেনশন চালু করা, রাজ্যজুড়ে নারী নির্যাতন বন্ধ করা সহ একাধিক দাবিতে এদিন সোচ্চার হন সংগঠনের নেতা আজফর হোসেন ও শেখ মিরাজ আলম।