আজ ২৮শে ডিসেম্বর আনুমানিক বিকেল ৪ টে নাগাদ সিউড়ি ১ নং ব্লকের নগরী অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচি ‘উন্নয়নের পাঁচালি’ অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এতে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।