শালমারায় উন্নয়নের পাঁচালী কর্মসূচির রেলি করল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের শালমারা তে এই কর্মসূচি করে তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা। মূলত রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প গুলি সাধারণ মানুষের সামনে প্রচারে আনতে এই কর্মসূচি বলে জানা গেছে।