জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মেটেলি, বানারহাট ও ময়নাগুড়ি থানার বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা গাছ নিধন অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। মূলত বাড়ির আঙিনা ও বাড়ির সীমানার ভেতরে অল্প সংখ্যায় লাগানো গাঁজা গাছ লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, কিছু পরিবার ব্যক্তিগতভাবে কয়েকটি গাছ রোপণ করেছিল। বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার জানান, আইনবিরোধী এই গাছের চাষ সম্পূর্ণরূপে নির্মূল করতে বিশেষ দল গঠন করা হয়েছে। প