রামগড়ে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তারাচাঁদ হেমব্রম। রবিবার বিকেলে আনুমানিক ৫ টা ৩০ মিনিট নাগাদ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে বিনপুর ১ ব্লকের রামগড়ে নেতাজী সংঘের উদ্যোগে আয়োজিত হয় তিনদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। আজ অর্থাৎ রবিবার ছিল প্রতিযোগিতার ফাইনাল খেলা।