হুগলি জেলা সিপিআইএমের উদ্যোগে বুধবার বিকেল চারটা নাগাদ চণ্ডীতলা-১ এরিয়া কমিটির আওতাধীন জাঙ্গীপাড়া বিধানসভার আঁইয়া গ্রাম পঞ্চায়েতের ১৫৪ নম্বর বুথে অনুষ্ঠিত হল পাড়া বৈঠক। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এই বৈঠকে এলাকার নানা সমস্যা ও জনজীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সিপিআইএম নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।