শীতের আবহে মানবিক উদ্যোগ বিধায়কের , শিলদাতে অসহায় ও দুঃস্থদের শাড়ি ও কম্বল বিতরণ করলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। মঙ্গলবার বিকেল নাগাদ বিনপুর 2 ব্লকের শিলদাতে এলাকার 250 জন দুঃস্থ মানুষকে কম্বল ও 50 জন মহিলাকে শাড়ি দেন বিধায়ক। কেউ কেউ জানান প্রতিদিনের রোজগারে সংসার চালানো কঠিন হয়ে পড়ে, সেখানে নতুন বস্ত্র বা উষ্ণ পোশাক কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই বিধায়কের এই উদ্যোগে খুবই উপকার হলো তাদের।