পতাকা উত্তোলন করে আজ অর্থাৎ ২৯ জানুয়ারি বিকালে পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দ্বারকাপুর ১৩৩ নম্বর বুথে উন্নয়নের সংলাপ কর্মসূচির শুভ সূচনা করেন পাথরপ্রতিমার বিধায়ক, কয়েকশো কর্মী সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক স্তর অঞ্চল স্তর ও বুথ স্তরের নেতৃত্ববৃন্দ, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প ভিডিও ডকুমেন্টেশন স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে লক্ষ্মী এলো ঘরে মুভি মাধ্যমে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুফল তুলে ধরা হয়েছে