আজ রবিবার খড়্গপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির হলঘরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাহিত্য সভা ও "সৃজন সারথি সম্মাননা" প্রদান অনুষ্ঠান। "সৃজন সারথি সাহিত্য পরিবার" পরিবেশিত এবং "খোলা জানালা" পত্রিকা আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অবিভক্ত মেদিনীপুর সহ অন্যান্য জেলার বহু বিশিষ্ট কবি ও সাহিত্যিক।