আগত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাত্রে পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসিবাড়ি গ্রামে বুথ পর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। বিধানসভা নির্বাচনে সংগঠনকে আরো কিভাবে বেশি করে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যেই বুথ লেভেল থেকে সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই এদিনের এই সাংগঠনিক বৈঠক বলে বিজেপির নেতৃত্ব বৃন্দরা জানান। উপস্থিত ছিলেন মন্ডল সেক্রেটারি প্রদীপ ধীবর,অঞ্চল প্রমুখ বাবুলাল গরাঁই সহ অন্যান্যরা।