হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হুড়া থেকে লালপুর পর্যন্ত হয় পদযাত্রা।রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় জাতীয় ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার্থে SIR এর আড়ালে সাধারন মানুষকে বিভ্রান্ত করা ও SIR এর চাপে BLO সহ সাধারন মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করার প্রতিবাদে লালপুর দলীয় কার্যালয়ের বাইরে হয় পথসভা।এইদিনের পদযাত্রায় হাঁটেন হুড়া ব্লক সভাপতি সুভাষ মাহাত,হুড়া ব্লক যুব সভাপতি চন্দন দত্ত,তৃণমূল নেতা কার্তিক মুখার্জী সহ হুড়া ব্লক এলাকার অন্যান্য নেতৃত্ব। আজকের প্রতিবেদন