কান্দরা কলেজের সামনে বসে থাকা অবস্থায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল যুবকের। মৃতের নাম মিঠুন হাজরা (২৮) কেতুগ্রাম থানার কান্দরা গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় মিঠুন হাজরা কান্দরা কলেজের সামনে বসে ছিল সেই সময় হঠাৎ কান্দরা গ্রামের দিক থেকে দ্রুত গতিতে আসা একটা ট্রাক্টর তাকে এসে সজরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরে জখম হয় মিঠুন হাজরা।তাকে প্রথমে কান্দরা পরে শিয়ান শেষে Bmch এ নিয়ে আসলে আজ সকালে তার মৃত্যু হয়।