পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার নতুন দায়িত্বভার আই.সি কৃষ্ণেন্দু বিশ্বাস এর সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেল। রবিবার দুপুর ১ টা নাগাদ নতুন আইসির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পুরুলিয়ার ঐতিহ্য মুখোশ ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করল ব্লক তৃণমূল মাইনোরিটি সেল। সৌজন্য সাক্ষাত করতে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি ব্লক তৃণমূলের মাইনোরিটি সেলের সভাপতি জাকির আনসারী, সহ-সভাপতি আসলাম খান, জেলা কমিটির সদস্য আফরোজ আনসারী, ব্লক কমিটির সদস্য শাহাবুদ্দিন আনসারী