দুর্গাপুর ইস্পাত নগরীর নিউটন ইয়ং কর্নারের শ্যামা পূজা ৫০ তম বর্ষের পদার্পণ করলেন। এ বছরে তারা জৈন মন্দিরের আদলে তৈরি করেছে মন্ডপ। শনিবার রাত নটায় শ্যামা পূজার দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমা শাসক, কমিশনার, দুর্গাপুর রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরষদের চেয়ারম্যান সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা।