সিতাই আদাবাড়িতে চোরাচালান এর উদ্দেশ্যে জড়ো করা ১৫টি গরু বাঁশঝাড় থেকে উদ্ধার পুলিশের। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ সিতাই থানার আইসি দীপাঞ্জন দাস এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে সিতাই আদাবাড়ি সুন্দরীর মোড় এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই গরুগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ। পুলিশের তরফে আরো জানানো হয় যে গরুগুলি চোরাচালানের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল।