আগত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শুক্রবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর পৌরসভার 9,10,11,12নম্বর ওয়ার্ড গুলিকে নিয়ে মা মাটি মানুষের সরকারের 15বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরে প্রচার চালানো হয়।উন্নয়নের পাঁচালি নামে এই কর্মসূচিতে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে।শুক্রবার রঘুনাথপুর বিধানসভার রঘুনাথপুর পৌরসভা এলাকায় উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।