রায়গঞ্জ: মহিলা ভোটকে পাখির চোখ করে মহারাজপুরে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহার প্রচার
মহিলা ভোটকে পাখির চোখ করে মহারাজপুরে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহার প্রচার। রবিবার বিকালে রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রাম পঞ্চায়েতে মহারাজপুর গ্রামে সাধারন মহিলাদের নিয়ে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচার চালান তিনি। এমন তথ্য এদিন সন্ধ্যায় জেলা তৃনমুল মহিলা কংগ্রেসের তরফে জানানো হয়। গ্রাম থেকে শহর সাধারণ মহিলাদের মধ্যে ঢুকে গিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গীতে প্রচার করতে দেখা যাচ্ছে মহিলা তৃনমুল কংগ্রেস সভানেত্রীকে।